ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকা-৪ আসনে ৩৩৪টি পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৪ সংসদীয় এলাকার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। মঙ্গলবার সকালে জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩৩৪টি পরিবারের হাতে মোট ১০ লাখ ২ হাজার টাকা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে বাড়তি অর্থ যোগ করে তিনি এই মানবিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য জয়নুল আবেদীন জানান, সাহায্য বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বা ধর্ম-বর্ণ বিবেচনা করা হয়নি। অতি দরিদ্র ও যোগ্য ব্যক্তিদের বাছাই করে এই অর্থ প্রদান করা হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এছাড়া একই দিনে ওয়ারী এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আরও ২৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

ঢাকা-৪ আসনে ৩৩৪টি পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬