ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঈদুল ফিতর: জেনে নিন জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করায় দলটির নেতাকর্মীদের মাঝে এবারের ঈদকে ঘিরে ভিন্ন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় ঈদ করবেন। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীতে এবং মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামে নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ঈদুল ফিতর: জেনে নিন জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬