রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন ঈদ উপলক্ষে এই বাসভবনটিকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।
সম্প্রতি বিরোধীদলীয় নেতার এই সরকারি বাসভবনটির প্রস্তুতিমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই ডা. শফিকুর রহমান এই বাসভবনে উঠবেন এবং সেখান থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিগুলো পরিচালিত হবে।
রিপোর্টারের নাম 

























