ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের তীব্র নিন্দা জানালো ইসলামী আন্দোলন

স্থানীয় সরকার ব্যবস্থায় জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ অভিযোগ করেছেন, সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে বসানোর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল জাতীয় সরকারের আদলে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। কিন্তু জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

ইউনুস আহমদ আরও প্রশ্ন তোলেন যে, এই প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? তিনি মনে করেন, দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়ায় তারা কেবল দলের প্রতি অনুগত থাকবেন, যা একটি গণপ্রতিষ্ঠানের জন্য ন্যায়সঙ্গত নয়। অবিলম্বে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের তীব্র নিন্দা জানালো ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬