ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু জাফর খান

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে দায়িত্বরত উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলমকে তার বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু জাফর খানের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাস এলাকায় অবস্থান করবেন।

ড. আবু জাফর খান মূলত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তার এই নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু জাফর খান

আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬