ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দেশের সার্বভৌমত্বে কারো হস্তক্ষেপ বরদাশত করা হবে না: জামায়াত আমীর

বাংলাদেশ বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে কারো আধিপত্য মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর মিরপুরে চীনের সহায়তায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের যুবসমাজ অত্যন্ত সচেতন এবং তারা মাথা উঁচু করে বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় দিতে চায়।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে ডা. শফিকুর রহমান বলেন, চীন সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভূমিকা পালন করেছে এবং কখনো এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও বন্ধু রাষ্ট্র হিসেবে চীন বাংলাদেশের মানুষের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে।

বিগত সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রটি সম্পূর্ণ চীনের অর্থায়নে নির্মিত একটি উপহার ছিল। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে এর নাম পরিবর্তন করে ফেলেছিল। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানান এবং এই উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

দেশের সার্বভৌমত্বে কারো হস্তক্ষেপ বরদাশত করা হবে না: জামায়াত আমীর

আপডেট সময় : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬