ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ হচ্ছে: জামায়াতের অভিযোগ

সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং দেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ব্যক্তিদের সরিয়ে সরকার দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এই দাবি করেন। তিনি বলেন, প্রশাসকের পদে দলীয় নেতাদের পদায়ন গণতান্ত্রিক রীতির পরিপন্থী এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা।

জামায়াত নেতা আব্দুল হালিম অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্ব না দিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন জেলায় দলীয় পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। তিনি খুলনার নজরুল ইসলাম মঞ্জু ও ঢাকার শফিকুল ইসলাম মিল্টনের উদাহরণ টেনে বলেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় সরকারের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলেও এখন তাদের সরিয়ে দলীয় নেতাদের বসানো হচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিদের উপাচার্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

স্থানীয় সরকার ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ হচ্ছে: জামায়াতের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬