ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ বলছে জামায়াত

দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে গণতান্ত্রিক রীতির পরিপন্থী আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে তোয়াক্কা না করে দলীয় ব্যক্তিদের এসব পদে বসিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াত নেতা দাবি করেন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু সরকার তা না করে ১১টি সিটি করপোরেশনে নিজেদের পরাজিত দলীয় প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি একে জুলাই বিপ্লবের চেতনা এবং জনমতের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকার যদি এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে আগামীতে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বিরোধী দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী রাজপথ ও সংসদে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে বাবাকে হত্যা, ছেলে আশঙ্কাজনক

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ বলছে জামায়াত

আপডেট সময় : ০৩:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬