ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জনগণের সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করবে বিরোধী দল: ডা. শফিকুর রহমান

জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে বিরোধী দল দেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ওপর কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া বরদাশত করা হবে না। বিগত সময়ে বাংলাদেশের মানুষের জন্য চীনের পাঠানো উপহার সামগ্রী আত্মসাৎ করা হয়েছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, চীন ভবিষ্যতে এ দেশের মানুষের পাশে আরও জোরালোভাবে দাঁড়াবে। এ সময় তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়নে জনগণের প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে তার দল প্রস্তুত রয়েছে বলেও জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেভ দ্য চিলড্রেনে সিনিয়র স্পেশালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

জনগণের সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করবে বিরোধী দল: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০১:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬