বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান বা আদালতের দোহাই দিয়ে যদি এই সনদকে উপেক্ষা করা হয়, তবে ছাত্র-জনতা পুনরায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। সোমবার রাজধানীর শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি জুলাই অধ্যাদেশ নিয়ে সরকারের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেন এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তিনি উল্লেখ করেন, জাতি আর কোনো রক্তপাত বা প্রাণহানি দেখতে চায় না। দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সংসদে সরকারকে সহযোগিতা করবে, তবে জনগণের মতামত উপেক্ষা করা হলে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























