ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধার এমপির সাক্ষাৎ: দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহান আবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম। সোমবার সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে সংসদ সদস্য আব্দুল করিম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনাকালে আব্দুল করিম বলেন, ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অনড় অবস্থানের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ও সহমর্মিতা রয়েছে। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব এবং উপমহাদেশের ইসলামী আন্দোলনের অভিন্ন লক্ষ্যের কথা উল্লেখ করে ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ চলাচলে সহযোগিতা করার জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য। একইসঙ্গে তিনি গাইবান্ধাসহ উত্তরবঙ্গের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূতকে ওই অঞ্চল সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত জাহান আবাদিও সুবিধাজনক সময়ে গাইবান্ধা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষিতে বিপ্লব ঘটাতে প্রতিটি মৃত খাল পুনঃখননের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী মিল্লাত

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধার এমপির সাক্ষাৎ: দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

আপডেট সময় : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬