সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা, হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র নিয়ে এই শঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্য দিবালোকে এক তরুণকে হত্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্ধার এবং উত্তরায় দীর্ঘ সময় ধরে চলা ত্রিমুখী সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অপরাধীদের বিচার না হওয়া এবং প্রশাসনিক স্থবিরতার কারণে অপরাধীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে বলে তারা দাবি করেন।
শিবির নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির মতো ঘটনায় জনমনে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা অনতিবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 
























