ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে নির্বাচনি জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরওয়ার নিহতের ঘটনায় গ্রেফতার ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকার মৃত আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩৫); একই এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে হেলাল (৪০)। তারা দুজনই অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টার চান্দগাঁও ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ চলছিল। সে সময় বিরোধের জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জনসংযোগের ভেতরে প্রবেশ করে সরওয়ার হোসেন বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিন জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পর সরওয়ার হোসেন বাবলাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

পঙ্গু রিকশা চালককে গুলির ঘটনায় গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বৃহস্পতিবার রিকশাচালক ইদ্রিসকে গুলি করে আহত করে একদল সন্ত্রাসী। র‌্যাব জানিয়েছে, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তাকে গুলি করা হয়। এ ঘটনায় র‌্যাবের অভিযানে আরমান আলী রাজ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন রউফাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আরমান আলী রাজকে গ্রেফতার করা হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

চট্টগ্রামে নির্বাচনি জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরওয়ার নিহতের ঘটনায় গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫