ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস উল্টে খাদে, ২ জন নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। নিহতরা বাসের যাত্রী।

আর আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হন সাত জন। আহতরা বাসযাত্রী ও মোটরসাইকেলের আরোহী। তাদের স্থানীয় ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান আরও বলেন, ‘মোটরসাইকেলে যারা ছিলেন তারা সবাই পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস উল্টে খাদে, ২ জন নিহত

আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫