ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

৫৪ জেলায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের জলাশয় সংস্কার ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের এই মহাপরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হবে, যার প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় মাসে ১২০০ কিলোমিটার।

দিনাজপুর সফরকালে প্রধানমন্ত্রী সাহাপাড়া খালের খনন কাজ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করবেন। বিকেলের কর্মসূচিতে তার পারিবারিক কবর জিয়ারত এবং সুধী সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে। সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এই প্রকল্পের সফল বাস্তবায়ন গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত সব আয়োজন

৫৪ জেলায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬