সারাদেশের ৫৪টি জেলায় বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কাজের সূচনার মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে। এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার এবং পরবর্তী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় দুস্থ পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী, সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে তিনি কাহারোলে পৌঁছাবেন। এরপর বিকেলে দিনাজপুরের বিভিন্ন স্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত এবং সন্ধ্যায় গোর-এ-শহিদ ময়দানে সুধী সমাবেশে অংশ নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে শরিক হবেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও জলাশয় ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























