ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ ‘স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ’: সারজিস আলম

দেশের জেলা পরিষদগুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সরকারের এই পদক্ষেপকে তিনি স্বৈরাচারী শাসনব্যবস্থার দিকে ধাবিত হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, এর আগে একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ঘটনায় গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলা হয়েছিল। অথচ এখন ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় লোকজনকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তিনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান এবং রাজনীতির নামে লুটপাট বন্ধের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত সব আয়োজন

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ ‘স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ’: সারজিস আলম

আপডেট সময় : ১১:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬