ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। রোববার (১৫ মার্চ) এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দিয়েছে, যা সরকারের শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ার প্রমাণ। মিয়া গোলাম পরওয়ারের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়াই স্বাভাবিক প্রক্রিয়া।

তিনি অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়াকে উপেক্ষা করে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার দিকে যাওয়ার এই প্রবণতা গণতন্ত্রের জন্য একটি অশনিসংকেত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মন্তব্য করেন যে, এ ধরনের সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার এবং প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানবে। তিনি বলেন, স্থানীয় সরকাকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করতে পারে এবং দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

এমন পরিস্থিতিতে ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার বিপরীতে গেছে এবং এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। একই সাথে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়িত না হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর ‘মূল দায়’: আখতার হোসেন

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬