ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করার আহ্বান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল গণসমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে এটিকে সফল করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

রবিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নেতারা তাদের বক্তব্যে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। তারা অভিযোগ করেন যে জনগণের রায়ে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা প্রমাণ করে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

নেতারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করে সরকার মূলত ‘২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মন্তব্য করেন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

দলের মহাসচিব ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী এবং মাওলানা আনোয়ার হোসাইন রাজী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করার আহ্বান

আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬