বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন সন্তোষজনক এসেছে বলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























