ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সরকারের অবস্থান জানতে চাইবে বিরোধী দল

সংবিধান সংস্কার পরিষদ গঠন বিষয়ে জাতীয় সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় আমরা আমাদের বক্তব্য দেব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব কী, তা সংসদেই জানতে চাওয়া হবে। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ ঘোষণা দেন যে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আগামীকাল (রবিবার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে এই জোট। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

এদিকে, জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না। তবে তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সরকারের অবস্থান জানতে চাইবে বিরোধী দল

আপডেট সময় : ১০:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬