ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সংবিধান সংস্কারে অবিলম্বে বিশেষ সংসদ অধিবেশনের দাবি খেলাফত মজলিসের

সংবিধান সংস্কারের জন্য সরকারকে অবিলম্বে সংসদে একটি আলাদা অধিবেশন ডাকার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা বলেন, ‘জুলাই সনদ’-এ স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই তাদের অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ এর বিশাল জয়কে জনরায় উল্লেখ করে তারা বলেন, এই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বাংলাদেশে আর কোনো ‘ফ্যাসিবাদী’ সরকার দেখতে চান না বলেও মন্তব্য করেন।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে, দ্রব্যমূল্য এখনও আকাশছোঁয়া এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য সহজলভ্য যাতায়াত ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

এছাড়াও, যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। খেলাফত মজলিসের নেতারা নবগঠিত সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে এসব গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের আহ্বান জানান।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি

সংবিধান সংস্কারে অবিলম্বে বিশেষ সংসদ অধিবেশনের দাবি খেলাফত মজলিসের

আপডেট সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬