ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, বিদেশে উন্নত চিকিৎসার চেষ্টা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ না হলেও একটি সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দেশে পর্যাপ্ত বিশেষায়িত সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর তোড়জোড় চলছে।

শনিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন।

ডা. শাহাবুদ্দিন জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তার শরীরে সংক্রমণ রয়েছে। এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কি না, তা সম্পূর্ণভাবে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভরশীল।

বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তবে তাকে বর্তমানে যে বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তার পর্যাপ্ত সুবিধা দেশে নেই। এ কারণেই তার পরিবার ও দলের পক্ষ থেকে তাকে দ্রুত বিদেশে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, বিদেশে উন্নত চিকিৎসার চেষ্টা

আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬