ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৯ ক্ষেপণাস্ত্র ও ৩৩ ড্রোন ভূপাতিত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দাবি করেছে যে, গত শনিবার ভোর থেকে ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১,৬০০টি ড্রোন প্রতিহত করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের হামলা প্রতিহত করতে ইউএই’র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৯ ক্ষেপণাস্ত্র ও ৩৩ ড্রোন ভূপাতিত

আপডেট সময় : ০৮:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬