ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরান, লেবানন ও পশ্চিম তীরে জাপানের দেড় কোটি ডলার মানবিক সহায়তা

মানবিক সংকট মোকাবিলায় ইরান, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরের মানুষের জন্য জরুরি সহায়তা হিসেবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সহায়তা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

এই বিশাল অর্থ স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার মতো জরুরি মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে।

এছাড়াও, লেবাননে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাপান প্ল্যাটফর্মের মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে টোকিও। জাপান সরকার বলেছে, যুদ্ধ ও অস্থিরতায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ইরান, লেবানন ও পশ্চিম তীরে জাপানের দেড় কোটি ডলার মানবিক সহায়তা

আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬