ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এলাকা খালি করতে ইরানের সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে ইরান। ইরানের একটি আধা-সরকারি বার্তা সংস্থার মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইরানের ওই বার্তা সংস্থাটি জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজিরাহ বন্দর সংলগ্ন এলাকা থেকে মানুষকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় বেসামরিক স্থাপনার মধ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি এবং আশ্রয়ের কারণে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনায় হামলা চালানো হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এলাকা খালি করতে ইরানের সতর্কতা

আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬