ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান যেকোনো সময় মার্কিন ক্ষেপণাস্ত্রের উৎসস্থলগুলোতে পাল্টা আঘাত হানতে পারে।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরে থাকা মার্কিন সেনাদের আশ্রয়স্থল এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো ইরানের জন্য একটি বৈধ প্রতিরক্ষা পদক্ষেপ। সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সাধারণ নাগরিকদের মার্কিন সামরিক ঘাঁটি, বন্দর ও জেটির আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে মার্কিন অভিযানের পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। বিশেষ করে আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলোর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার আসামীদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতের নদীয়ায় গ্রেফতার

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

আপডেট সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬