ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আপডেট: নতুন করে করা হবে সিটি স্ক্যান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, বরং সেখানে সংক্রমণ বা ইনফেকশন ধরা পড়েছে। তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আজ শনিবার তার পুনরায় সিটি স্ক্যান করা হবে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসার রূপরেখা নির্ধারণ করা হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়টি বর্তমানে তার শারীরিক স্থিতিশীলতার ওপর নির্ভর করছে। এর আগে শুক্রবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেতার দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আপডেট: নতুন করে করা হবে সিটি স্ক্যান

আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬