ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে আলটিমেটাম: আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

আগামীকালের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। আগামী ২৮ মার্চ শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে আন্দোলনের পরবর্তী রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তা সত্ত্বেও বৃহত্তর জাতীয় স্বার্থে সেই ফলাফল মেনে নেওয়া হয়েছিল। কিন্তু জুলাই সনদ অনুযায়ী সংস্কার ও জনগণের দাবি বাস্তবায়নে সরকারের ধীরগতি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ আদেশের ওপর অনুষ্ঠিত গণভোটে বিশাল জনসমর্থন থাকলেও তার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। একইসঙ্গে সংস্কার কমিশনের বিষয়ে বিএনপির অবস্থানকেও তিনি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নে আলটিমেটাম: আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

আপডেট সময় : ০২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬