ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন আল্লামা মামুনুল হক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন এবং পরবর্তীতে মদিনায় অবস্থান করে রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। সফরকালে তিনি দেশ, জাতি এবং বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন বলে জানা গেছে।

আল্লামা মামুনুল হকের এই সফরকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের আমিরের সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি যেন ওমরাহ শেষে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন আল্লামা মামুনুল হক

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬