ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের একটি ইফতার মাহফিলে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। পবিত্র রমজান মাসে ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ইফতারের আগমুহূর্তে রাজনৈতিক সন্ত্রাসীরা নিরীহ মা-বোনদের ওপর হামলা চালিয়েছে, যা চরম অমানবিক। এই হামলায় বেশ কয়েকজন নারী ও পুরুষ গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বড় বড় বুলি আওড়ানো হলেও বাস্তবে নারীরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একদিকে কার্ড বিতরণের মাধ্যমে লোকদেখানো সহায়তা চলছে, অন্যদিকে রাজপথে নারীদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 

























