ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অভিশংসন ও অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে ময়মনসিংহে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তোলেন। নাহিদ ইসলামের অভিযোগ, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিকার ভূমিকা পালন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে একটি ফ্যাসিবাদমুক্ত সংসদ নিশ্চিত করতেই তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সংসদে যোগ দিয়েছিলেন। কিন্তু সংসদে রাষ্ট্রপতির উপস্থিতি এবং তার বক্তব্য দেওয়ার সুযোগ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। এর প্রতিবাদেই তাদের দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতির পরিবর্তে স্পিকারকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।

বক্তব্যে তিনি ময়মনসিংহের স্থানীয় একটি অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিস্ট শক্তিরা এখনো পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলে উচ্চপদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত

রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬