ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদে শ্রমিক-মেহনতি মানুষের ঈদযাত্রা সহজ করার দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শ্রমিক-মেহনতি মানুষের ঈদযাত্রা সহজ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শিল্প-কারখানা, নির্মাণখাত, পরিবহন ও সেবা খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক প্রতি বছর পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যান।

প্রতিবারের মতো এবারও ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনের সংকট, টিকিট প্রাপ্তির জটিলতা এবং দীর্ঘ ভোগান্তির আশঙ্কা করছেন তিনি। এই পরিস্থিতি শ্রমিকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়। তাই এই ঈদে তাদের যাত্রা যেন সহজ ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

খলিলুর রহমান আরও বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই শ্রমিক-মেহনতি মানুষের ঈদযাত্রা নিরাপদ, সাশ্রয়ী এবং স্বস্তিদায়ক করা রাষ্ট্র, পরিবহন কর্তৃপক্ষ এবং শিল্প-কারখানা মালিকদের নৈতিক দায়িত্ব। তিনি শুক্রবার পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মাসিক বৈঠকে এই আহ্বান জানান।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন বলেন, ঈদকে সামনে রেখে পরিবহন ব্যবস্থা শক্তিশালী করা, অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্য বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের কর্তব্য। বাস, লঞ্চ ও ট্রেনসহ সকল পরিবহন মালিক-শ্রমিকদেরও মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

বৈঠকে অন্যান্য কেন্দ্রীয় নেতারা ঈদের ছুটি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করার ওপর জোর দেন, যাতে তারা পর্যাপ্ত সময় নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন এবং একই দিনে অতিরিক্ত যাত্রীর চাপ সৃষ্টি না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

ঈদে শ্রমিক-মেহনতি মানুষের ঈদযাত্রা সহজ করার দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬