ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে জিতেন্দ্র সরকার-এর স্ত্রী রিনা সরকার (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রিনা সরকার ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। সকালে হাঁটাহাঁটি করার সময় তিনি উপজেলা পরিষদের পুকুরপাড়ে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটের কাছে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে যান।
ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























