মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইরানকে চাপে রাখতে সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সেন্ট্রাল কমান্ড: সিএনএন

ইরানকে আরও বেশি চাপে রাখতে এবং দেশটির ওপর শাস্তি আরোপের জন্য নতুন ও সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বৃহৎ গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন, ‘আমরা ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের কিছু উপায় খুঁজছি।’

প্রতিবেদনে দ্বিতীয় একটি সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে নতুন ধারণা ও প্রস্তাব আহ্বান করে ওই বার্তা পাঠিয়েছেন। এই পদক্ষেপগুলো ইরানের ওপর কৌশলগত চাপ বাড়ানোর উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিয়ালা কারাগারে অসুস্থ ইমরান খান, স্বাস্থ্যগত কারণে পেতে পারেন রাজনৈতিক মুক্তি

ইরানকে চাপে রাখতে সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সেন্ট্রাল কমান্ড: সিএনএন

আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬