ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জুলাই গণহত্যাকাণ্ডে রাষ্ট্রপতির নীরবতা: জামায়াতের তীব্র সমালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন অভিযোগ করেছেন যে, জুলাই মাসে সংঘটিত গণহত্যাকাণ্ডে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীরব সমর্থন জুগিয়েছেন। তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করার পরও রাষ্ট্রপতি নীরব ভূমিকা পালন করেছেন।

হেলাল উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেননি, বরং তিনি আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে গেছেন। তাই জুলাই গণহত্যাকাণ্ডের দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারেন না।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামী পল্টন থানার পেশাজীবী বিভাগ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পল্টন থানার পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পল্টন মোড় ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জুলাই গণহত্যাকাণ্ডে রাষ্ট্রপতির নীরবতা: জামায়াতের তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৪:০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬