ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তার প্রথম লিখিত বিবৃতিতে তিনি বলেন, এই অঞ্চলে সকল মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় ইরান হামলা চালাবে। মোজতবা খামেনি জোর দিয়ে বলেন যে, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, এই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরান হামলা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে ৮ মার্চ আলী খামেনির পুত্র মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এই ঘটনার পর মোজতবা খামেনির এটাই প্রথম জনসমক্ষে দেওয়া বিবৃতি, যা রেকর্ড করে প্রচার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিরে আসুক সোনালি আঁশের দিনগুলো: নরসিংদীতে পাটকল চালুর নতুন সম্ভাবনা

ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬