মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার জেরে এই পুনর্বিবেচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, কুয়েত ও সৌদি আরবে সামরিক উপস্থিতি কমানো এবং ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বাহরাইনের নৌঘাঁটি পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। তবে পেন্টাগন এখনো ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু ঘাঁটি ও কার্যক্রম ইসরায়েলে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। কর্মরত ও সাবেক মার্কিন সেনা সদস্য, স্যাটেলাইট চিত্র এবং সামাজিক মাধ্যমের ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড হেডকোয়ার্টারসহ অন্তত এক ডজন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ঝুঁকি পুনরায় মূল্যায়ন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















