ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নাটকীয় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল তুরস্ক, হারল স্বাগতিক যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তুরস্কের। অন্যদিকে, টানা দুই জয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র ছিল ফুরফুরে মেজাজে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের জন্য এটি ছিল কেবলই সম্মান রক্ষার লড়াই, আর যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল অপরাজিত থেকে পরের রাউন্ডে যাওয়া। তবে লস অ্যাঞ্জেলেসের মাঠে শেষ হাসি হেসেছে তুরস্কই। যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে তারা স্বাগতিকদের ৩-২ ব্যবধানে পরাজিত করে এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২০০২ সালের পর বিশ্বকাপে এটিই তুরস্কের প্রথম জয়।

হলিউড তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচের শুরুটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য স্বপ্নীল। মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ডে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অস্টন ট্রাস্টি। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় তুরস্ক। আরদা গুলেরের নৈপুণ্যে সমতায় ফেরার পর বারিস আলপার ইলমাজের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। বিরতির পর সেবাস্টিয়ান বারহাল্টারের দুর্দান্ত শটে যুক্তরাষ্ট্র সমতায় ফিরলেও ম্যাচের অন্তিম মুহূর্তে কান আয়হানের গোলে জয় নিশ্চিত করে ভিনচেঞ্জো মন্টেলার শিষ্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মহিউদ্দিনের মৃত্যু

নাটকীয় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল তুরস্ক, হারল স্বাগতিক যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬