জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম মোহাম্মদ (শফিকুর রহমান) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার মোট নির্বাচনী ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে দাখিলকৃত ব্যয় বিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, অধ্যাপক শফিকুর রহমান তার নির্বাচনী প্রচারণায় ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন খাতে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনে ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় করেছেন। এছাড়াও, এজেন্ট ও অন্যান্য স্টাফদের সম্মানী বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ৭১ হাজার ৬০ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে তার মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকায়।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, একজন প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অধ্যাপক শফিকুর রহমান তার নির্ধারিত ব্যয়সীমার মধ্যেই এই অর্থ ব্যয় করেছেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























