রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবিলম্বে ইরানে সামরিক হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, মস্কো উত্তেজনা কমাতে এবং সংঘাতকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে সহায়ক পদক্ষেপ গ্রহণের পক্ষে কাজ করছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অঞ্চলে মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এবং চলমান উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। উল্লেখ্য, রাশিয়া নিজেও বর্তমানে ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত রয়েছে।
রিপোর্টারের নাম 






















