ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ১৭৯ জন আহত: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের-ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আহতদের বেশিরভাগই গুরুতর নন এবং তাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৪৫ জনে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

এদিকে, ইরান মধ্যপ্রাচ্যে নতুন হামলার ৪০তম ধাপ শুরু করেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এই হামলায় ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ এক বিবৃতিতে জানায়, এই অভিযানে ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কাদের, এমাদ, খেইবার শেকান ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য।

ইরানের দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলো তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরাইলের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল-খারজে থাকা মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের আশ্বাস যুক্তরাষ্ট্রের

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ১৭৯ জন আহত: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬