ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সংসদে ফ্যাসিবাদীদের প্রবেশ রোধের আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা জাতীয় সংসদে বসার সুযোগ পেয়েছি। যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক, তাদের প্রতি আমার বিনীত নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসর যেন আজকের পবিত্র সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে এর মর্যাদা ক্ষুণ্ন করতে না পারে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা একটি ফ্যাসিস্টমুক্ত, ফ্যাসিবাদীদের দোসরমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই।’ তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।

এর আগে, জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ কয়েকজন শহীদ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছিলেন নাহিদ ইসলাম। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত নামগুলো শোক প্রস্তাবে যুক্ত করা হবে।

বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এই প্রস্তাব করেন। প্রস্তাবিত অন্য দুই ব্যক্তি হলেন—বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন। নাহিদ ইসলামের এই দাবির পরিপ্রেক্ষিতে তাদের নাম শোক তালিকায় যুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে প্রবেশেই রাষ্ট্রপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন, ‘জুলাইয়ের গাদ্দার’ স্লোগানে উত্তাল সংসদ

সংসদে ফ্যাসিবাদীদের প্রবেশ রোধের আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ

আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬