ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকার পদ গ্রহণে জামায়াতের অনীহা: সরকারি দলের প্রস্তাব সত্ত্বেও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদটি সরকারি দলের সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন, যদিও সরকারি দল বিরোধী দল জামায়াতের কাছ থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছিল। বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা ডেপুটি স্পিকার পদটি নেবে না। বুধবার জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছিলেন, ‘জুলাই সনদ অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে প্রবেশেই রাষ্ট্রপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন, ‘জুলাইয়ের গাদ্দার’ স্লোগানে উত্তাল সংসদ

ডেপুটি স্পিকার পদ গ্রহণে জামায়াতের অনীহা: সরকারি দলের প্রস্তাব সত্ত্বেও

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬