ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ, সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ৭৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ের জন্য তাদের সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।

এর আগে ২০২৫ সালের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। একই সময়ে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ, সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

আপডেট সময় : ০৯:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬