ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সমালোচনার মুখে নেইমার: ‘আমাকে খুশি করাটা ভীষণ কঠিন কাজ’

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সম্প্রতি তার ম্যাচ থেকে অনুপস্থিতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন। পেশির ক্লান্তির কারণে মিরাসলের বিপক্ষে সান্তোসের ২-২ গোলে ড্র ম্যাচে তিনি খেলতে পারেননি, যদিও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তাকে পর্যবেক্ষণ করতে মাঠে উপস্থিত ছিলেন। নেইমারের অনুপস্থিতি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের মধ্যে সমালোচনার ঝড় উঠলে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন এই মেগাস্টার।

মানসিক চাপে থাকার কথা জানিয়ে নেইমার বলেন, “আমাকে নিয়ে যারা নানা মনগড়া গল্প বানাচ্ছে, তাদের উদ্দেশে বলছি—আসল সত্য হলো তেমন কিছুই ঘটেনি।” তিনি আরও যোগ করেন, “আমি যা-ই করি না কেন, আমাকে সমালোচনার মুখে পড়তে হয়। গত বছরের মতো ইনজুরি নিয়ে খেললে বলা হয় আমি ভুল করছি, আবার নিজের স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক থাকলে তখনও আমি ভুল! ব্যথার মধ্যে ঝুঁকি নিয়ে খেললেও আমি দোষী। আসলে সবাইকে খুশি করাটা ভীষণ কঠিন কাজ।”

কাছের মানুষের অপ্রত্যাশিত আচরণেও নেইমার বিরক্ত। তিনি বলেন, “সবচেয়ে অবাক লাগে তাদের দেখে, যারা প্রতিদিন আমার পাশে থাকার অভিনয় করে; অথচ সুযোগ পেলেই আমাকে নিয়ে এমন সব গল্প রটায়, যেন সেগুলোই পরম সত্য। ‘নেইমার’ হওয়াটা সত্যিই খুব জটিল। এসব সহ্য করার জন্য আমাকে অনেক ধৈর্য আর সাহস সঞ্চয় করে চলতে হয়।”

বর্তমানে রদ্রিগো ও এস্তেভাও চোট নিয়ে মাঠের বাইরে থাকায় নেইমারের ফেরার সম্ভাবনা এখনো উজ্জ্বল। ধারণা করা হচ্ছে, আগামী সোমবার রিও ডি জেনিরোতে কার্লো আনচেলত্তির ঘোষণা করতে যাওয়া ২৬ সদস্যের দলে নেইমার জায়গা করে নিতে পারেন। তবে এর আগে আগামী রোববার কোরিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। এই দুটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নেইমার থাকছেন কিনা, তা জানতে তার ভক্তদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ অধিবেশন: অতিথিদের প্রবেশ ও পার্কিং ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

সমালোচনার মুখে নেইমার: ‘আমাকে খুশি করাটা ভীষণ কঠিন কাজ’

আপডেট সময় : ১১:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬