ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

অমর একুশে বইমেলায় কবি জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি জিয়া হকের কিশোর কবিতার বই ‘দ্য কালচারাল হিরো’। বইটি শহিদ শরিফ ওসমান হাদিকে নিবেদিত এবং জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও এর সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনার প্রতিবাদে লিখিত ৪৭টি কবিতা দিয়ে সাজানো হয়েছে।

‘দ্য কালচারাল হিরো’ বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইমেলায় তাদের ৫৮১-৫৮৬ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ‘হাদির জিন্দাবাদ’ গানের জনপ্রিয় শিল্পী আবু উবায়দা এবং অলংকরণ করেছেন আশরাফুল ইসলাম। এর বিনিময় মূল্য ২২০ টাকা।

কবি জিয়া হক জানান, ‘দ্য কালচারাল হিরো’ বইটি মূলত শহিদ শরিফ ওসমান হাদিকে নিবেদিত কবিতা দিয়েই সাজানো। পাশাপাশি জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও এর সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনার প্রতিবাদে লিখিত কবিতাও রয়েছে। ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’, ‘কোটি হাদির ডাক’ ও ‘কালচারাল হিরো’র মতো ব্যাপক জনপ্রিয় কবিতা ও সংগীত স্থান পেয়েছে বইটিতে। তিনি আশা প্রকাশ করেন যে, ‘দ্য কালচারাল হিরো’ বইটি পাঠক সমাজে ব্যাপক আলোড়ন তুলবে এবং সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

জিয়া হক আরও বলেন, “শহিদ শরিফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন, যারা তার ন্যায়-ইনসাফকে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত করতে চান তাদের কাছে বইটি নিঃসন্দেহে ভালো লাগবে। ‘হাদির জিন্দাবাদ’ ও ‘হাদি তুই ফিরে আয়’-এর মতো ‘দ্য কালচারাল হিরো’ও অবিশ্বাস্য সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি।”

স্কুল গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘ঢেউ দোলানো নদীল মায়া’। জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ অধিবেশন: অতিথিদের প্রবেশ ও পার্কিং ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

অমর একুশে বইমেলায় কবি জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’

আপডেট সময় : ১১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬