ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

এইচএসসি ২০২৬: বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বাড়লো ৩১ মার্চ পর্যন্ত

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ আগামী ৩১ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১১ মার্চ) এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ গত ১ মার্চ শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলেছিল। ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ মার্চ। বর্ধিত এই সময়সীমা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের আরও একটি সুযোগ তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ: ‘সূর্যের হাসি নেটওয়ার্কের’ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এইচএসসি ২০২৬: বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বাড়লো ৩১ মার্চ পর্যন্ত

আপডেট সময় : ১১:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬