ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলাম ফরহাদ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন, প্রতিষ্ঠানটির অফিস সহকারী হুমায়ুন কবীর ও অন্যান্যদের বিরুদ্ধে স্কুলের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, যা অনুসন্ধান কাজকে বাধাগ্রস্ত করতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জরুরি।

অপরদিকে, দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাধন কুন্ডুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এই আবেদনে উল্লেখ করা হয়, সাধন কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬