লেবাননের প্রভাবশালী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি তাদের অবিচল আনুগত্যের অঙ্গীকার ঘোষণা করেছে। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম তেহরানের এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।
হিজবুল্লাহ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নাঈম কাসেম জানান, ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করেছে। হিজবুল্লাহ এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।
বিবৃতিতে কাসেম লিখেছেন, “আপনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের ইসলামি বিপ্লবের পথ অনুসরণে হিজবুল্লাহ “অটল” থাকবে।
হিজবুল্লাহর মহাসচিব নিজের পক্ষ থেকে এবং হিজবুল্লাহর শুরা কাউন্সিল, নেতৃত্ব ও লেবাননের ইসলামি প্রতিরোধের মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের শপথ নবায়ন করেছেন।
রিপোর্টারের নাম 























